সেই প্রিয়াকে দেখা গেল ‘এক্সট্রা’ শিল্পী হিসেবে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
চোখের ইশারায় এক সময় নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ২০১৯ সালের মালায়ালাম ‘ওরু আদার লাভ’ সিনেমার একটি দৃশ্যে ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। এর পর থেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন তিনি। সেই প্রিয়ার দেখা মিলল সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ‘পরম সুন্দরী’ সিনেমা অতিরিক্ত শিল্পী হিসেবে। যা বিশ্বাস করতে পারছে না নেটপাড়া। ভক্তরা বলছেন, জাহ্নবী কাপুরের ভূমিকায় প্রিয়ার কাজ করা উচিত ছিল।
প্রিয়াকে লাল এবং সাদা শাড়ি পরে একটি শটে সিদ্ধার্থের পেছনে ভিড়ের মধ্যে নিঃশব্দে হাঁটতে দেখা যায়। কোনও সংলাপ নেই, কোনও লম্বা উপস্থিতি নেই। ক্লিপটি যখন ইনস্টাগ্রাম, এক্স (পূর্বে টুইটার) এবং রেডডিটে প্রচারিত হতে শুরু করে, তখন তার ভক্তদের এটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ছিল।
এক ভক্ত লিখেছেন, ‘আমি অবাক হচ্ছি, কীভাবে কেউ এটা খেয়াল করল না। ভেবেছিলাম কেবল আমি খেয়াল করেছি, তবে আমি খুশি যে কেউ অন্তত করেছে।’কেউ কেউ আশ্চর্য প্রকাশ করেছেন কেরালায় প্রেক্ষাপটে তৈরি বলিউডের ছবিতে একজন মালায়লাম অভিনেত্রী কী করে শুধু অতিরিক্ত শিল্পী হিসাবেই রয়ে গেল।
অনেকের সন্দেহ, প্রিয়ার রোলটি বাদ পড়েছে ছবি থেকে। একজন লিখেছেন, এডিটিং অনেক সময় নির্মম হতে পারে, এবং ছবিতে চরিত্র কাটা খুব সাধারণ।
একজন লিখেছেন, ‘আরও ভালো কিছু তার প্রাপ্য। ভাইরাল সেনসেশন থেকে ব্যাকগ্রাউন্ডে?’ আরেকজন মনে করেন, জাহ্নবীর চরিত্রের জন্য তাকে কাস্ট করা উচিত ছিল, ‘জাহ্নবী কাপুরের চরিত্রে প্রিয়া অভিনয় করলে ভালো হতো।’
‘ওরু আদার লাভ’ ছিল প্রিয়ার প্রথম সিনেমা, পরে তিনি তেলুগু এবং মালায়লাম ছবিতে অভিনয় করেছেন এবং ২০২৩ সালে ‘ইয়ারিয়া ২’ দিয়ে হিন্দিতে আত্মপ্রকাশ করেন। তাকে সম্প্রতি অজিত কুমারের তামিল চলচ্চিত্র ‘গুড ব্যাড আগলি’তে দেখা গেছে। এছাড়া তাকে হিন্দি চলচ্চিত্র ‘থ্রি মাঙ্কিস’ এবং ‘লাভ হ্যাকারস’-এ দেখা যাবে। সূত্র: এনডিটিভি ও হিন্দুস্থান টাইমস।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









