ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩০:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সেনাবাহিনীর গণধর্ষণ: মামলায় জিতলেন রাখাইন নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণধর্ষণের মামলায় জয় পেয়েছেন দেশটির রাখাইন রাজ্যের নারী থেইন নু (৩৬)। মাসব্যাপী লড়াই করে তিনি বিরল এ রায় পেয়েছেন। মামলার রায়ে ধর্ষক তিন সেনা সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মিয়ানমারে বিবাদমান অঞ্চলগুলোতে সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অনেক দিন থেকেই আছে। চলতি বছরের জুনে উত্তর রাখাইন অঞ্চলে থেইনকে ধর্ষণ করা হয়েছিল। থেইন চার সেনা সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন।

থেইন আশা করছেন, এই রায় ধর্ষণের শিকার অন্য নারীদের সাহস নিয়ে মুখ খুলতে অনুপ্রেরণা যোগাবে। সেনাবাহিনীর অপরাধ করে শাস্তি এড়িয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করবে।

প্রায় দুই বছর ধরে রাখাইনের আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ চলছে। রাখাইনের আদিবাসীদের স্বাধীনতা দাবি করে আসছে আরাকান আর্মি।

পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করা থেইন বলেন, ‘আমার মতো অনেক নারী এরকম অভিজ্ঞতা সহ্য করেছে। আমি যদি এটা প্রকাশ না করতাম, তাহলে আরও অনেক নারীর একই পরিণতি হতো।’

প্রথম দিকে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে থেইনের অভিযোগ অস্বীকার করা হয়। থেইনের এই অভিযোগ বানোয়াট বলে দাবি করে তারা। তবে শনিবার নিজেদের অপরাধ স্বীকার করে বক্তব্য দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী যা দেশটির ইতিহাসে বিরল এক ঘটনা।

-জেডসি