ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২১:৫৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

সেন্টমার্টিনে এক জালেই ৩০ মণ লাল কোরাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৫ এএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

সেন্টমার্টিনে এক জালেই ৩০ মণ লাল কোরাল

সেন্টমার্টিনে এক জালেই ৩০ মণ লাল কোরাল

সেন্টমার্টিনে জাল ফেলার এক ঘণ্টা পর স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৩০ মণ কোরাল মাছ। বুধবার বিকেলে সাগরে জাল ফেললে ছয় থেকে সাত কেজি ওজনের ২০৩টি লাল কোরাল ধরা পড়ে।

বিকেল ৪টায় মাছভর্তি নৌকা নিয়ে সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন তা দেখতে ভিড় করেন। এর আগে বিকেল ৩টার দিকে সেন্টমার্টিনের উত্তরে আবদুর রশিদের মালিকাধীন নৌকায় ১৬ জেলে মাছ শিকারে গেলে ধরা পড়ে মাছগুলো। সেগুলো ৭ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী মফিজ আলম।

নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ জানান, বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের মতো মাছ শিকার করতে জাল পাতেন। এক ঘণ্টা পর জালে লাল কোরাল মাছগুলো ধরা পড়ে। 
তিনি আরও জানান, এ মাছগুলোর ওজন মোট ৩০ মণ হতে পারে। মোট ২০৩টি মাছ রয়েছে। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী মফিজ আলম বলেন, ‘২০৩টি কোরাল মাছ ৭ লাখ টাকায় কিনেছি। সেখানে ৩০ মণ হতে পারে। তবে কিছু টাকা কমানোর জন্য নৌকার মালিকের সঙ্গে আলোচনা চলছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলে জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রির খবর পেয়েছি।’