সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
মিয়ানমার সীমান্তবর্তী দ্বীপ টেকনাফের সেন্টমার্টিন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্ত পাহারার অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি দ্বীপটির বিভিন্ন এলাকায় টহল দিবে বিজিবি। এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল।
রবিবার বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসীন রেজা বলেন, সেন্টমার্টিনে নিরাপত্তার কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখান নিরাপত্তার জন্য যতজন সদস্য দরকার সেই কজন মোতায়েন করা হবে।
সেন্টমার্টিনে বিভিন্ন সময় কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও বিজিবি রোহিঙ্গা আটক করেছে জানিয়ে তিনি বলেন, সেন্টমার্টিনে বিভিন্ন সময় দস্যুতার ঘটনা ঘটেছে। টেকনাফ থানার একটি ফাঁড়ি সেন্টমার্টিনে ছিল। তবে বর্তমান সরকারের কাছে মনে হয়েছে সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি মোতায়েন দরকার। তাই বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টেকনাফ-২ নম্বর বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৭ সালের আগ পর্যন্ত সেন্টমার্টিনে বিজিবি ছিল। তারপর থেকে সেখানে বিজিবির কার্যক্রম বন্ধ থাকার পর এত দিন কোস্টগার্ড সদস্যরা ওই সীমানা পাহারা দিয়ে আসছিল। তবে এবার সেন্টমার্টিনে বিজিবির একটি বিওপি স্থাপনের কার্যক্রম চলার কারণে সেখানে টহল দিচ্ছে বাহিনীটি। এটা বাহিনীটির নিয়মিত টহলের অংশ।
তিনি আরো জানান, প্রতিদিন বিজিবির সদস্যরা দ্বীপের বিভিন্ন এলাকায় মহড়া চালাবে। তবে বিভিন্ন গণ্যমাধ্যমে যে ভারি অস্ত্রের খবর এসেছে তা সঠিক নয়। স্বাভাবিকভাবেই টহল করছে বিজিবি সদস্যরা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, সীমান্ত নিরাপত্তার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও কাজ করবে। বিওপি স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষহেওয়ায় সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নানা অপরাধ দমনে অনেকটা সহায়ক হবে।
এর আগে ২০১৮ সালের অক্টোবরে সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করে মিয়ানমার। দেশটির জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে তাদের মানচিত্রে সেন্টমার্টিনকে মিয়ানমারের ভূখণ্ডের অংশ দেখানো হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির তৎকালীন রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করে এর প্রতিবাদ জানালে মিয়ানমার মানচিত্র থেকে সেটি পরিবর্তন করে।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি










