ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:০৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

এবার সেরেনা-ভেনাসের লড়াই

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৮ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টে নারী বিভাগের তৃতীয় রাউন্ডে উঠেছেন দুই বোন সেরেনা ও ভেনাস উইলয়ামস। হল্যান্ডের বিকি বার্টেনসকে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠা সেরেনার প্রতিদ্বন্দ্বি বোন ভেনাস উইলিয়ামস।

বর্ণাঢ্য ক্যারিয়ারে সেরেনা-ভেনাস এ পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছেন এবং ২০১৭ অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে ভেনাসকে ৬-৪, ৬-৪ গেমে হারানোর পর ডব্লুটিএ টুর্নামেন্টে এই প্রথম মুখোমুখি হচ্ছেন সেরেনা। গত সেপ্টেম্বরে প্রথম সন্তান জন্ম দেয়ার পর এই প্রথম কোন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।


দ্বিতীয় রাউন্ডে মাত্র দুই ঘন্টারও কম সময়ে নেদারল্যান্ডের বের্টেনসকে ৭-৬ (৭/৫), ৭-৫ গেমে পরাজিত করেন সেরেনা। মাত্র ৭৯ মিনিট স্থায়ী ম্যাচে বিশ্বের ৩৫ নম্বর খেলোয়াড় সোরানা কির্স্টিয়াকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ভেনাস।


ছোট বোন ভেনাসের বিপক্ষে এ পর্যন্ত ১৭ ম্যাচে জয়ী এবং ১১ ম্যাচে পরাজিত হয়েছেন সেরেনা। ইন্ডিয়ানস ওয়েলসে ২০০১ আসরের সেমিফাইনালে খেলার কথা ছিল দুই বোনের। তবে সে বছর ভেনাস নাম প্রত্যাহার করে নেয়ায় ওয়াকওভার পেয়েছিলেন সেরেনা।


দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন এলিনা সভিতোলিনা ও কার্লা সুয়ারেজ নাভারোও। চতুর্থ বাছাই সভিতলোনা ৬-৪, ৬-৩ গেমে জার্মানির মোনা বার্থেলের বিপক্ষে জয়ী হয়ে তৃতীয় রাউন্ডে এখন নাভারোর মোকাবেলা করবেন। স্পেনের নাভারো ৬-৪, ২-৬, ৬-৩ গেমে তাইওয়ানের হেসিহ সু- ওয়েইকে পরাজিত করেন।