সেরেনার বিদায়, সেমিফাইনালে প্লিসকোভা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
সেরেনা উইলিয়ামসকে বিদায় করে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন চেক তারকা ক্যারোলিনা প্লিসকোভা।
বুধবার তিন সেটের জমাট এক লড়াইয়ে চেক সপ্তম বাছাই প্লিসকোভা ৬-৪, ৪-৬, ৭-৫ গেমে সেরেনাকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেন। ফাইনালের পথে প্লিসকোভার প্রতিপক্ষ জাপানীজ চতুর্থ বাছাই নাওমি ওসাকা।
মেলবোর্ন পার্কে ২০১৭ সালের চ্যাম্পিয়ন সেরেনার এই পরাজয়ে রেকর্ড স্পর্শকারী ২৪তম স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন আরো কিছুদিন বিলম্বিত হলো।
২৬ বছর বয়সী চেক তারকা রোলার কোস্টার তৃতীয় সেটে ৫-১ গেমে পিছিয়ে থেকে চারটি ম্যাচ পয়েন্ট রক্ষা করে দুই ঘন্টা ১০ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন।
ম্যাচ শেষে অনেকটাই পরিশ্রান্ত প্লিসকোভা বলেছেন, ‘আমি একেবারে লকার রুমে ঢুকেই পড়েছিলাম। এখন আমি এখানে বিজয়ী হিসেবে দাঁড়িয়ে আছি। এটা সত্যিই বিশেষ এক অনুভূতি। তৃতীয় সেটে আমি মোটেই ভাল খেলিনি। কিন্তু হঠাৎ করেই মনে হলো, আরো একবার চেষ্টা করে দেখি। আমি তখন ৫-২ গেমে পিছিয়ে ছিলাম। শেষের দিকে সেরেনা কিছুটা বিচলিত হয়ে পড়েছিল। আর সেই সুযোগটাই আমি নিয়েছি।’
চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর তারকা সিমোনা হালেপকে বিদায় করলেও ৩৭ বছর বয়সী সেরেনা কোয়ার্টার ফাইনালে আর পেরে উঠলেন না। প্লিসকোভার বিপক্ষে তার মধ্যে গভীরতার অভাব লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি আনফোর্সড এররে তিনি শেষ পর্যন্ত ম্যাচটি রক্ষা করতে পারেননি। এই ধরনের ভুল সাধারণত সেরেনার কাছ থেকে আশা করা যায়না।
অস্ট্রেলিয়ান ওপেনের অনুশীলন টুর্নামেন্ট হিসেবে খ্যাত ব্রিসবেন ইন্টারন্যাশনালে শিরোপা জয় করে প্লিসকোভা টুর্নামেন্টের আগে নিজের যোগ্যতার প্রমান দিয়েছিলেন। সেরেনাকে প্রথম সেটে ৬-৪ গেমে পরাজিত করে সেমিফাইনালে পথে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু সেরেনা দারুনভাবে দ্বিতীয় সেটে ফিরে এসে লড়াই জমিয়ে তুলেন। তবে তৃতীয় সেটে এগিয়ে থেকেও তা ধরে রাখতে পারেননি।
বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় প্লিসকোভা মেলবোর্ন পার্কে আগের দুই আসরে কোয়ার্টার ফাইনাল খেললেও এর বেশি দূর যেতে পারেননি। ২০১৬ সালে তিনি ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন। সাম্প্রতীক সময়ে প্রায় প্রতিটি গ্র্যান্ড স্ল্যামেই দ্বিতীয় সপ্তাহে তিনি খেলেছেন। অন্তত কোয়ার্টার ফাইনালে তো খেলেছেন, কিন্তু এখনো কাঙ্খিত শিরোপার দেখা পাননি।
সেমিফাইনালে ইউএস ওপেন বিজয়ী ওসাকার মুখোমুখি হবার আগে সেরেনার বিপক্ষে এই জয় দারুনভাবে উজ্জীবিত করবে বলে প্লিসকোভা স্বীকার করেছেন। এ সম্পর্কে প্লিসকোভা বলেন, ‘ওসাকা অবশ্যই বিপদজনক, তবে সেরেনার থেকে বেশি নয়।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




