সেল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
সেল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস
সারা বিশ্বে আতঙ্ক ছড়ানো মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য অন্যতম মাধ্যম সেল বা মোবাইল ফোন। মোবাইলের স্ক্রিনের ওপর এই ভাইরাস এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, যে কোনো শক্ত বস্তুর ওপর দেওয়া হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। আর যে কোনো শক্ত বস্তুর ওপর এই ভাইরাস অনায়াসে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বিবেচনায় মানুষের হাতের মোবাইল ফোনের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এ জন্য দিনে অন্তত দুই বার অ্যালকোহল টিস্যু দিয়ে মোবাইল ফোন পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম কেভিল বলেন, ‘আপনি আপনার হাত ধুয়ে পরিষ্কার রাখতে পারেন। কিন্তু সংক্রমণের সম্ভাব্য পথ হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনটি স্পর্শ করেন এবং সেই হাতে আপনার মুখ স্পর্শ করেন।’
বিশ্বজুড়ে কোভিড-১৯–এ আক্রান্তের সংখ্যা এখন ৯৩ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। এর বেশির ভাগই চীনে। গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ভাইরাসটি ছড়ায়। চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির পরিস্থিতি সবচেয়ে খারাপ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

