সোমবার আমরণ অনশনে যাচ্ছেন নন-এমপিও শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন পালনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রাজপথে অবস্থানকারী শিক্ষক-কর্মচারীরা।
রবিবার দুপুরের পর নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার জানিয়েছেন, সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বসে তাদের আমরণ অনশন পালিত হবে।
তিনি বলেন, সমাজে মানবেতর জীবন-যাপন করার চাইতে আন্দোলন করে মৃত্যুবরণ করাই শ্রেয়। সারা দেশের ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫ হাজার শিক্ষক কর্মচারী ঢাকায় এসেছেন। সকলে ন্যায্য দাবি আদায়ে গত পাঁচ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজপথে বসে আন্দোলন করে যাচ্ছেন। নন-এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বিনাবেতনে চাকরি করছেন। প্রায় সকলেই অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন। সকলেই বাধ্য হয়ে এ আন্দোলনে যোগ দিয়েছেন। অনেকের কাছে খাওয়ার অর্থটুকুও নেই। তারা শুধু ভাত কিনে পানি দিয়ে ক্ষুধা মিটাচ্ছেন। রাজপথে রাত কাটিয়ে দিচ্ছেন। তাদের মধ্যে অনেক নারী শিক্ষকও রয়েছেন।
এ কারণে জীবন-মরণ আন্দোলনের দিকে যেতে বাধ্য হচ্ছেন উল্লেখ করে সংগঠনের সভাপতি বলেন, গত পাঁচ দিন ধরে আন্দোলন করার পরও আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল সোমবার থেকে আমরা আমরণ অনশন পালন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। শুধু তাই নয়, আমরণ অনশন পালনে কেউ অসুস্থ হয়ে গেলেও স্যালাইন বা ডাক্তারি চিকিৎসাও না নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।
আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও’র দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য কদম ফোয়ারা থেকে প্রেস ক্লাবের গেট পর্যন্ত রোদ, ধুলোবালি, মশার কামড় উপেক্ষা করে খোলা আকাশের নিচে ৩০তম বার দিবারাত্রি অবস্থান কর্মসূচি পালন করছেন। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষক-কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
তাদের এই টানা অবস্থানে ৫ম দিনে ১৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনের ২য় দিনে বরগুনা জেলার তালতলি উপজেলার শিক্ষক শৈলেন চন্দ্র মজুমদার (৫০) স্ট্রোক করে জাতীয় হৃদরোগ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







