সোমবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
আগামীকাল সোমবার পদ্মা সেতু হয়ে সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর আগমনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর আগামীকাল সোমবার এক ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিন বেলা ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ চত্বরে শোভাবর্ধন ও মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পযর্ন্ত সড়কের দুই পাশ পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যক্তিগত সফরকে ঘিরে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। সেই পদ্মা সেতু হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী সড়কপথে টুঙ্গিপাড়ায় আসছেন। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাসিত ও উদ্বেলিত। আগামীকাল টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও স্বাগত জানানো হবে।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেছেন, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী একান্ত পারিবারিক সফরে টুঙ্গিপাড়ায় আসছেন। তিনি সড়কপথে আসবেন। এখানে বেশ কিছু সময় পরিবারের সদস্যদের সাথে কাটাবেন। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম সড়কপথে টুঙ্গিপাড়ায় আসছেন। এতে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উচ্ছ্বাসিত। অধীর আগ্রহে তারা প্রধানমন্ত্রীর আগমনের প্রহর গুনছেন।
গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া হেলিপ্যাড, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে মধুমতি নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন ঘাটলা পরিষ্কার-পরিচ্ছন্ন, সংস্কার ও শোভাবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। মধুমতি নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি বিজারিত পাটগাতী ঘাটলায় যাওয়ার সড়ক জরুরি মেরামত ও সংস্কার করা হয়েছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন বলেছেন, তার সফর উপলক্ষে সড়ক বিভাগ কর্তৃক সড়কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছে। সড়কের পাশের জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সড়কের উভয় পাশের গাছে রং করে শোভাবর্ধন করা হয়েছে।
গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে সমাধিসৌধ কমপ্লেক্সের ধোয়া-মোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ শেষ করা হয়েছে। তিনি আসার আগ পর্যন্ত এ কাজ চলমান থাকবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার এ সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনের পথেও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











