সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড, এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে চিকিৎসাধীন এক শিশুকে স্থানান্তরের কারণে মারা গেছে। তবে যে শিশুটি মারা গেছে, তার কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি এই হাসপাতালে আগুন লাগলে এতে ভর্তি ১২শ’র মতো রোগীর সবাইকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে আগুনে পুড়ে কেউ হতাহত হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশু ওয়ার্ডে ভর্তি থাকা ওই শিশুটিকে পাঠানো হয়েছিল পাশের বেসরকারি কেয়ার হাসপাতালে।
দেড় বছর বয়সী শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে জানিয়েছেন কেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মো. আবদুল্লাহ খান।
তিনি বলেন, শিশুটিকে অক্সিজেন দেয়া হচ্ছিল। আগুন লাগার পর অক্সিজেন মাস্ক খুলে তাকে আনা হয়েছিল। আমরা তাকে মৃত হিসেবে পেয়েছিলাম।
আগুন লাগার পর সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের অনেকে আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষও অন্য রোগীদের বের করে নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তাও গণমাধ্যমকে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়ার কথা জানান।
কেয়ারের মহাব্যবস্থাপক আবদুল্লাহ খান জানান, সোহরাওয়ার্দী থেকে ৩০ জন রোগীকে আনা হয়েছিল তাদের হাসপাতালে। এরমধ্যে ২৭ জন ভর্তি হয়েছেন; তার মধ্যে সাতজনকে রাখা হয়েছে আইসিইউতে।
অগ্নিকাণ্ডের ফলে সরকারি হাসপাতাল ছেড়ে আসতে বাধ্য হওয়া এই রোগীদের কেয়ার কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহ খান।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











