সোহেল রানার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানার (৩৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অন্যের জীবন রক্ষায় ও নিজের জীবন উৎসর্গ করার জন্য সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা।
সোমবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা।
সোহেল রানা কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষক নূর ইসলামের ছেলে। চার ভাই ও বোনের মধ্যে সোহেল ছিলেন দ্বিতীয়। উচ্চ মাধ্যমিক পাস করে ২০১৪ সালের শেষের দিকে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি।
গত ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কেড়ে নেয় ২৬ জনের প্রাণ, আহত হন কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি।
আগুন লাগার পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানোর জন্য ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। সেই সময় সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সাথে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ায় বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় ল্যাডারের চাপে সোহেলের একটি পা ভেঙে যায় এবং পেটের নাড়ি-ভুড়িও ক্ষতিগ্রস্ত হয়।
পরে অতি দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে সোহেল রানাকে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











