ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২০:০৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

সৌদি আরবে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৭০ জন। দেশটি পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে তাবুক এলাকায় ১০ জন, মদিনায় ১জন এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে ১ জন মারা যায়। এছাড়া বন্যায় আটকে পড়া ২৭১ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

এর আগে রবিবারের প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্বসতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।

-জেডসি