ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৫:৫২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। শুক্রবার (১৫ মে) দেশটিতে সর্বোচ্চ ২ হাজার ৩০৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর সর্বোচ্চ।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৭৬ জন। মারা গেছে ৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় এমনটিই জানিয়েছে। খবর সিএনএনের।

মঙ্গলবার দেশটি ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। দেশব্যাপী যেটা শুরু হবে ২৩ মে রাতে। চলবে ঈদের ছুটির দিনগুলো ব্যাপী।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ২৩ এপ্রিল থেকে সৌদি আরব লকডাউন শিথিল করে। এরপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটি বড় পরিসরে করোনা টেস্ট শুরু করেছে। যে কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।


-জেডসি