ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৬:০০:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

সৌদি থেকে দেশে ফিরলেন নির্যাতিত ৬২ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরব বাংলাদেশে ফিরে এসেছেন আরও ৬২ জন নারী। এদের বেশিরভাগই কয়েক মাস আগে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন।

তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এ নারী শ্রমিকরা মঙ্গলবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমানো নারী শ্রমিকরা বিভিন্ন সময় নানা নির্যাতন ও হেনস্তার শিকার হয়ে ফিরে আসছেন দেশে।খবর পার্সটুডের।  

দেশে ফিরে আসা নারীরা জানালেন তাদের করুণ কাহিনী। এক নারী জানান, পাঁচ মাসের মধ্যে এক মাসের বেতন দিয়েছে। বেতন চাইলে মারধর করত, খেতে দিত না।

আরেকজন বলেন, এক মাসের বেতন দিয়েছে। তারপর আর কোনো কিছুই দেয়নি। খালি হাতেই আসতে হয়েছে।

আরেক নারী যা বললেন তা রীতিমতো আঁতকে ওঠার মতো। 'বেতন চাইলেই গায়ে গরম পানি ঢেলে নির্যাতন করে। আমরা দেশের মা-বোন, তাই নিজেদের বাঁচাতে চলে আসতে হয়েছে।'

এসব নির্যতিত নারীদের মাঝে কাজ করেন এরকম সংগঠন “কর্মজীবী নারী”–এর সহসভাপতি উম্মে হাসান জানান, মূলত দালালদের মাধ্যমে যেসব নারীরা বিদেশে, যাচ্ছে তারাই এরকম মন্দ ভাগ্যের শিকার হচ্ছেন।

সৌদি সরকারের সঙ্গে অভিবাসন চুক্তি অনুযায়ী, দেশটিতে নারী শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের ফিরে আসার সংখ্যা ক্রমেই বাড়ছে।

শ্রমিক অভিবাসন নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা ব্র্যাক-এর তথ্য মতে, গতবছর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আড়াই হাজার নারীকর্মী। আর চলতি বছর গত দু'মাসে ফিরেছেন প্রায় ৩০০ জন।

-জেডসি