সৌদি ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
একসময়ের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটি এখন অর্থনীতিকে ঢেলে সাজাতে পর্যটন খাতে নজর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন সেবা চালু করেছে তারা। ফলে সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই।
শনিবার (০৯ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সারা অ্যাপের বেটা ভার্সন উন্মোচন করেছে। এর ফলে দেশটিতে ভ্রমণকালে দর্শনার্থীরা নারী সঙ্গী গাইড হিসেবে নিতে পারবেন। চলতি সপ্তাতে লন্ডনে ওয়াল্ড ট্রাভেল মার্কেট প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুধিমত্তার মাধ্যমে পরিচালিত এ পরিষেবা ডিজিটাল মহিলা গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ গাইড সৌদি আরব সম্পর্কে গভীরভাবে জ্ঞানী এবং দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ইভেন্ট এবং দর্শকদের আগ্রহের অন্যান্য বিষয় সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করতে পারে।
সারা নামের এ অ্যাপটি ওয়াল্ড ট্রাভেল মার্কেটে সৌদি প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী বুধবারে শেষ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সঙ্গে এটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে। ফলে সৌদির পর্যটন খাতে আগ্রহ ও অভিজ্ঞতার বিষয়ে অ্যাপটি যে বিস্তৃত তথ্য সরবরাহ করেছে তাতে তারা মুগ্ধ হয়েছেন।
কর্মকর্তারা আরও জানান, অ্যাপটিতে স্মার্ট ট্যুরিজমের প্রতি প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এআই-এর সাম্প্রতিক উন্নয়নগুলোকে এতে কাজে লাগানো হয়েছে। ফলে এটি প্রশ্নের উত্তর দিতে পারে, দর্শনার্থীদের চাহিদা বুঝতে পারে। এ ছাড়া প্রাকৃতিক এবং নির্বিঘ্ন কথোপকথনশৈলীতে তথ্য ও পরামর্শ দেওয়ার সক্ষমতা রয়েছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


