সৌদিতে আজ প্রথমবার হতে যাচ্ছে নারীদের রেসলিং
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে দেশটিতে অনেক সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের রেসলিং। আজ বৃহস্পতিবার রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে নারীদের এই রেসলিং অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) জানিয়েছে, নারী রেসলিংয়ের সুপারস্টার নাটালয়া ও লেসি এভান্স এবং পুরুষ রেসলিংয়ে সাবেক বক্সিং চ্যাম্পয়িন টাইসন ফারি এবং ব্রাউন স্ট্রোম্যান অংশ নিবেন।
এর আগে গত বছর সৌদি আরবে রেসলিংয়ের আয়োজন করা হয়। সেটা সরাসরি টেলিভিশনে সম্প্রচারও করা হয়েছিল। কিন্তু সে সময় শুধুমাত্র পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল।
জানা গেছে, রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ভিন্ন ভিন্ন রকমের শতাধিক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে। নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ক্রাউন প্রিন্সের দায়িত্ব পাওয়ার পর থেকে সৌদি আরবকে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ভিশন-২০৩০ হাতে নিয়েছেন মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দেশটির তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে বেশি কিছু পরিকল্পনা হাতে নেন তিনি।
তবে শুধুমাত্র অর্থনীতির সংস্কার নয়, দেশটির নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে সিনেমা হল নির্মাণ, সিনেমা প্রদর্শণসহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। নারীদের অধিকার বৃদ্ধি করা হয়েছে। নারীদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটক বাড়াতে প্রথমবারের মতো পর্যটক ভিসাও চালু করেছে সৌদি আরব।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











