সৌদিতে আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
সৌদিতে আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ঘাতকব্যাধি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রোববার এ ঘোষণা দেয় দেশটি। বেশ কয়েকটি দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে এ ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
আজ সোমবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়িয়ে পড়ায় আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনার বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।
জিএসিএ শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে এই বলে যে, বিদেশি বিমানগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে সেসব বিমানের কোনো ক্রু বিমান থেকে বিমানবন্দরে নামতেই পারবে না। এমনকি বিমানবন্দরের স্টাফদের সঙ্গেও সশরীরে সাক্ষাৎ করতে পারবে না তারা।
এর আগে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় গত ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করে সৌদি আরব।
খবরে আরও বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ফ্লাইটগুলো সৌদি ছেড়ে যেতে পারবে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









