সৌদিতে একদিনে করোনায় আক্রান্ত দুই সহস্রাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবে ক্রমেই ভয়ানক রূপ দেখাতে শুরু করেছে মহামারি করোনাভাইরাস। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৯ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৮৬৯ জন।
নতুন করে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮৩ জন। আর একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৯ জন। মোট সুস্থ ১৯ হাজার ৫১ জন।
দেশটিতে প্রথমবারের মতো একদিনে আক্রান্তের সংখ্যা দুই হাজার অতিক্রম করল। নতুন আক্রান্তদের মধ্যে ৪১ শতাংশ সৌদি নাগরিক আর বাকি ৫৯ শতাংশ প্রবাসী নাগরিক।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্দরনগরী জেদ্দায় ৪৮২ জন। রিয়াদে ৪৭৮ জন, মক্কা মুকাররমা ৩৫৬ জন, মদিনা মুনাওয়ারায় ২৪৭ জন, হুফুফে ৯৩ জন, দাম্মামে ৯৩ জন, তাইফে ৬৮ জন, ইয়ানবুতে ২৭ জন, কাতিফে ২১ জন, ছারইবানে ১৩ জন, মাহাইল আসিরে ১১ জন, সাফওয়ায় ১১ জন, দিরিয়াহ ১১ জন, কুনফুথায় ১০ জন, ছাদিকে ১০ জন, খোবারে ৯ জন, ওয়াদি আদাওসিরে ৮ জন, বেইশে ৭ জন, বিশাহে ৬ জন, কারাহতে ৬ জন, আল মুযাইলিফে ৬ জন, আল রেইনে ৬ জন, জুবাইলে ৫ জন, রাস তাননুরায় ৫ জন, আল জাফরে ৪ জন, ওয়াদি আল ফারাহায় ৪ জন, খামিস মুশাইতে ৩ জন রয়েছেন।
চীনের উহানে নভেল করোনাভাইরাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো নিশ্চিত করা হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর। বৃহস্পতিবার পর্যন্ত কেটে গেছে ১৩৫ দিন। চার মাসে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণহানির সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকাকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনার তাণ্ডব এখনও চলছে পুরো বিশ্বে। বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৬৫ হাজারের ও বেশি মানুষ। আর সুস্থ হয়েছে ১৫ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







