সৌদিতে করোনায় বাংলাদেশি ডাক্তারের মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার
সৌদি আরবে করোনায় মারা যাওয়া চিকিৎসক ফারহানা হক তানিয়া।
সৌদি আরবের রাজধানী রিয়াদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফারহানা হক তানিয়া (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যুর হয়েছে। এটি সৌদি আরবে প্রথম কোনো বাংলাদেশি নারী চিকিৎসকের মৃত্যু।
ফারহানা হক তানিয়া রাজধানী রিয়াদে বাথা শিফ আল- জারিফা নামে একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি একই ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ডা. মোহাম্মদ ইশতিয়াক আহমেদের স্ত্রী।
চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসির) অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তানিয়া।
জানা যায়, ডা. ফরহানা হক তানিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ রিয়াদ সোমাইচি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই চিকিৎসকের মৃত্যু হয়।
সৌদি আরবে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জন চিকিৎসকসহ মোট ৫০০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, আজ বুধবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৮২৩ জন। এখন পর্যন্ত ১ হাজার ৬৪৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





