সৌদিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০২২ সালে চালানো হয় আদমশুমারি। প্রায় এক বছর পর শুমারির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির পরিসংখ্যান দপ্তর। এতে দেখা যাচ্ছে, সৌদির মোট জনসংখ্যার ৪২ শতাংশই হলেন প্রবাসী। এছাড়া দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম।
বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ।
অপরদিকে নন-সৌদি বা প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
এদিকে নতুন আদমশুমারিতে ওঠে এসেছে বর্তমানে সৌদি আরবে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি।
দেশটিতে যে ৩ কোটি ২১ লাখ মানুষ রয়েছেন তার মধ্যে ১ কোটি ৯৭ লাখই পুরুষ। মানে দেশটির মোট জনসংখ্যার ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ।
আর নারী হলেন ১ কোটি ২৫ লাখ। অর্থাৎ দেশটিতে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র ৩৮ দশমিক ৮ শতাংশ হলেন নারী।
২০২২ সালের আগে সৌদি আরবে আদমশুমারি চালানো হয়েছিল ২০১০ সালে। ওই বছর যে জনসংখ্যা ছিল, সে তুলনায় দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় ৮২ লাখ।
অপরদিকে ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে সৌদির স্থানীয় মানুষের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ।
২০২২ সালের মে মাসে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সৌদিতে এ আদমশুমারি চালানো হয়। যা দেশটির ইতিহাসে পঞ্চম শুমারি। এটি মূলত চালানোর কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারির কারণে দুই বছর পিছিয়ে যায় শুমারিটি।
সূত্র: আরব নিউজ, আরাবিয়ান বিজনেজ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











