ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:২২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

সৌদিতে লাইভ সম্প্রচারে হঠাৎ নারী রেসলার, ক্ষমা চাইলো কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

সৌদি আরবের টেলিভিশনে প্রথবারের মত লাইভ রেসলিং সম্প্রচারের সময়, হঠাৎ পর্দায় স্বল্পবসনা নারী রেসলারের উপস্থিতি দেখা যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট অনেক আয়োজন করে জেদ্দায় এই ম্যাচ আয়োজন করেছিল। সৌদি আরব এবং ইরানের প্রতিযোগীরা লড়েন ম্যাচটিতে। জিতেছেন অবশ্য সৌদি কুস্তিগির। দর্শক সারিতে নারী পুরুষ উভয়েই উপস্থিত ছিলেন, যদিও কোন নারী রেসলার লড়াইতে অংশ নেননি।

বিজ্ঞাপনের সময় সংক্ষিপ্ত পোশাক পড়া নারী রেসলারদের দেখানো শুরু হলে, সম্প্রচার বন্ধ করে দেয় রাষ্ট্রীয় টিভি। কিন্তু কুস্তি চলাকালীন সময় অডিটরিয়ামের বড় টিভি স্ক্রিনে সে দৃশ্য তৎক্ষণাৎ বন্ধ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে রেসলিং অ্যারিনায় উপস্থিত সবাই সে দৃশ্য দেখতে পান। এই অশ্লীল দৃশ্যের জন্য ক্ষমা চেয়েছে সৌদি জেনারেল স্পোর্টস কর্তৃপক্ষ।

রেসলিং বা কুস্তি সৌদি আরবের সমাজে জন্য এক সময় অপরিচিত ছিল। যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কুস্তি বা রেসলিং খুবই জনপ্রিয় একটি খেলা। গত বছর দুয়েক ধরে একটু একটু করে এ ধরণের বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে দেশের মানুষকে।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজে যে পরিবর্তন আনার নানা উদ্যোগ নিয়েছন, এটিও তারই অংশ। শনিবারের ঐ ম্যাচ দেখার জন্য অডিটোরিয়ামে নারীসহ ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। দেশটিতে নারীরা ইতিমধ্যেই ফুটবল খেলার অনুমতি পেয়েছেন। তবে এর আগে নারী রেসলারদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সমালোচনা করেন অনেকে।