স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার
পাবনায় এক স্কুলছাত্রীকে তার প্রেমিক ও বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে। রোববার রাতে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় ওই স্কুলছাত্রীর প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,সদর উপজেলার চরমাধপুর গ্রামের আলামীন (১৮) ও একই গ্রামের সাগর (১৬) এবং কলাবাগান এলাকার শান্ত (১৬)।
ওসি আব্দুর রাজ্জাক জানান,রবিবার বিকেলে সদর উপজেলার ওই স্কুলছাত্রীকে (১৬) তার প্রেমিক আলামীন বেড়ানোর কথা বলে শহরের কলাবাগান এলাকার মনোয়ারুল ইসলামের বাড়িতে ডেকে আনে। এ সময় ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল আলামীনের দুই বন্ধু শান্ত ও সাগর। এরপর তিনজন মিলে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে অস্ত্রের মুখে তারা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে সোমবার ওই স্কুলছাত্রীর বাবা আতিকুর রহমান বাদী হয়ে পাবনা সদর থানায় তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে।
ওই স্কুলছাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











