স্কুলছাত্রীদের স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাথমিক স্কুলে ছাত্রীদের নির্দিষ্ট ধর্মভিত্তিক স্কার্ফ (হিজাব) পরার ওপর নিষেধ করা আইন বাতিল করেছেন অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত।মুসলমান মেয়েদের মাথায় পরা কাপড়কে (হিজাব) লক্ষ্যবস্তু বানাতে আইনটি করা হয়েছিল এবং এটি ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করছিল বলে আদালতের রায়ে বলা হয়েছে। আদালত বলেছে, আইনটি মুসলিম মেয়েদের কোণঠাসা করে ফেলতে পারে।খবর বিবিসি
আদালত প্রেসিডেন্ট ক্রিস্টোফ গ্র্যাবেনওয়ার্টার বলেছেন, নির্দিষ্ট করে শুধু মুসলিম মেয়েদের বেলায় খাটে, এমন নিষিদ্ধের ফলে এটি তাদের বৈষম্যমূলকভাবে অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে ফেলছে।
আদালত এমন সময় এই আইন বাতিল করল যখন সরকার চাইছিল, শিশুদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধের বয়সসীমা ১০ বছর থেকে বাড়িয়ে ১৪ বছর করতে। দেশটির রক্ষণশীল পিপলস পার্টি ও কট্টর ডানপন্থি ফ্রিডম পার্টির জোট ক্ষমতায় থাকাকালে গত বছর মে মাসে এই আইন পাস হয়।
আইনটির পক্ষে সরকারের যুক্তি ছিল- এই আইন মেয়েদের তাদের সহপাঠীদের দেওয়া সামাজিক চাপ থেকে মুক্ত করতে পারে। কিন্তু আদালত এই বক্তব্য নাকচ করে দিয়ে বলেছেন, এর মাধ্যমে ভুল মানুষকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে। রাষ্ট্র বরং প্রয়োজন হলে লিঙ্গ ও ধর্মভিত্তিক ‘বুলিয়িং’ (তাচ্ছিল্য করা বা হেয় প্রতিপন্ন করা) বন্ধে আইন করতে পারে।
অস্ট্রিয়ায় চলমান সমাজ ব্যবস্থার পাশাপাশি ভিন্ন কোনো সমাজ গড়ে ওঠা ঠেকাতেই আইনটি করা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। অন্যদিকে ভাইস চ্যান্সেলর হেইঞ্জ ক্রিস্টিয়ান স্ট্র্যাশ বিবিসিকে বলেছেন, সরকার মেয়েশিশুদের রাজনৈতিক ইসলামের হাত থেকে রক্ষা করতে চায়।
১০ বছরের কম বয়সে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান মেয়েরা যাতে হিজাব বা অন্য কোনো মাথার কাপড় ব্যবহার না করে সেই লক্ষ্যে গত বছর একটি আইন পাস করে অস্ট্রিয়া। তবে ইহুদিদের টুপি এবং শিখদের পাগড়ি পরাকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।
অস্ট্রিয়ার মুসলমানদের প্রতিনিধিত্বকারী সংস্থা ইসলামিক ফেইথ কমিউনিটি আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছে। তারাই সাংবিধানিক আদালতে আইনটিকে চ্যালেঞ্জ করেছিল।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











