ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ২৩:৫৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

স্টেশনে ‘সাত সমুন্দর পার’ গানে তুমুল নাচ তরুণী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইনস্টা রিল ৷ হ্যাঁ, এখন এটাই ইন ৷ দেশে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর ইনস্টা রিলেই মেতেছেন যুবক-তরুণীরা ৷ ভিডিও বানানোর জন্য সবকিছুই করতে রাজি তারা ৷ শপিং মল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, প্লেনের ভিতর, বাসের ভিতর, কোনো জায়গাই বাদ দিচ্ছেন না ৷ উদ্দেশ্য একটাই, একটু যদি বেশি লাইকস পাওয়া যায় সোশ্যাল মিডিয়া পোস্টে ৷ ফলোয়ার্স সংখ্যা যেন আরো বাড়ে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৈহাটি স্টেশনে ইনস্টা রিল ভিডিও বানাতে গিয়ে উল্টেই পড়লেন এক তরুণী ৷ সেই ভিডিওতেই লাইক, কমেন্টের ছড়াছড়ি। 

ঐ তরুণীকে আবার দেখা গিয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলিউডের হিট গান ‘সাত সমুন্দর পার গানে নাচতে ৷ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য অনেক যাত্রীরা বিষয়টা ঠিক বুঝেও উঠতে পারছিলেন না ৷ অনেকে আবার ব্যস্ত সময়ে ট্রেনে ওঠা বা নামার আগে এমন দৃশ্য দেখে অবাক ৷ 

তরুণীর দুইটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মের মধ্যে নাচতে গিয়ে অন্য আরেক যাত্রীর ধাক্কায় পড়েই গেলেন তিনি ৷ ভিডিওটি অবশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেননি তিনি ৷ ক্যাপশনে লিখেওছেন, ‘ডোন্ট মিস দ্য এন্ড’  অর্থাৎ শেষটা দেখতে ভুলবেন না ৷

স্টেশনে সেসময়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কেউই ঐ তরুণীকে ইগনোর করতে পারেননি ৷ কারণ অনেকের কাছেই এমন দৃশ্য ছিল অবাক করে দেওয়ার মতোই ৷ অনেকে আবার বুঝতেও পেরেছেন এটি ইনস্টা রিল ভিডিও শ্যুট করা হচ্ছে ৷ সবমিলিয়ে নিজের ডান্স স্টেপে নৈহাটি স্টেশন একেবারে মাতিয়ে দিয়েছিলেন ঐ তরুণী। এই ভিডিওটিতে ১.৫ মিলিয়ন লাইক এবং প্রায় ১৯ হাজার কমেন্ট রয়েছে।