স্ত্রী মরলেন আগুনে পুড়ে, স্বামী মরলেন লাফিয়ে পড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতেই পুড়ে মরেছেন রুমকি আক্তার নামে এক নারী। আর তার স্বামী আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাতপরিচয়ে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে এসে রুমকির লাশ শনাক্ত করেন তার স্বামী মাকসুদুর রহমানের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ। রুমকি এফ আর টাওয়ারে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।
এদিকে এফ আর টাওয়ারে আগুন লাগার পরই ভবন থেকে লাফ দিয়ে পড়ে মারা যান রুমকির স্বামী মাকসুদুর রহমান।
মাকসুদুর রহমানের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ বলেন, বনানীর ওই ভবনের ১০ অথবা ১১ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন মাকসুদুর ও রুমকি। আগুন লাগার কিছুক্ষণ পরই মাকসুদুর লাফিয়ে পড়ে মারা যান। আর তার স্ত্রী রুমকি নিখোঁজ ছিলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমকির লাশ পাওয়া গেছে।
মাকসুদুরের লাশ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা আছে বলে জানান ইমতিয়াজ। আর রুমকিকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
নিহত রুমকি নীলফামারীর জলঢাকা উপজেলার আশরাফ আলীর মেয়ে। মাকসুদ-রুমকি দম্পতির কোনো সন্তান ছিল না। তারা রাজধানীর গেন্ডারিয়ার আলমগঞ্জ এলাকায় নিজ বাড়িতে থাকতেন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





