স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
স্বামীর দাবীকৃত দুই লাখ টাকা স্ত্রী যৌতুক দিতে না পারায় ঘুমন্ত স্ত্রী মোর্শেদা বেগমকে বুকে মুখে আঘাত করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার অভিযোগে স্বামীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে ওই ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হল বরগুনা জেলার তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের মোতাহার গাজীর ছেলে মোস্তফা গাজী। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
জানা যায়, মামলার বাদী বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামের মোতাহার বিশ্বাস তালতলী থানায় ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে অভিযোগ করেন। তার তার মেয়ে মোর্শেদা বেগমকে মোস্তফা গাজীর সঙ্গে ৯ বছর পূর্বে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর থেকে মোস্তফা গাজী ২ লাখ টাকা যৌতুকের দাবিতে বাদীর মেয়েকে নির্যাতন করে আসছে। সর্ব শেষ ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত ১০টা হতে ভোর ৫টার মধ্যে মোর্শেদার বুকে মুখে আঘাত করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে।
বাদী মোতাহার বিশ্বাস বলেন, আমার কন্যা এর আগে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যৌতুক দাবির মামলা করে। সেই মামলায় আপোষের শর্তে দণ্ডপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে আবার আমার মেয়ের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে ফাঁস লাগিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। পরে মোস্তফা গাজী আমার মেয়ের লাশ তার ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান তদন্ত করে ২০১৭ সালের ৪ মার্চ আসামি মোস্তফা গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, এই হত্যাকাণ্ডটি অন্যান্য হত্যাকাণ্ডের মতো নয়। একবার যৌতুক চেয়ে নির্যাতন করেছে। আপোষে জামিনে গিয়ে ঘুমন্ত অবস্থায় মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঠাণ্ডা মাখায় মোর্শেদাকে হত্যা করে। বাদী ন্যায়বিচার পেয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






