স্ত্রীর কাণ্ডে শাস্তি পেতে পারেন ধোনি!
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
সমালোচনা আর বিতর্ক যেন থামছেই না ভারতীয় ক্রিকেট বোর্ড আর দলের খেলোয়াড়দের নিয়ে। একের পর বিতর্কে জড়াচ্ছেন তারা। বিশ্বকাপ চলাকালীন নিজের কিপিং গ্লাভসে সেনাবাহিনীর লোগো ব্যবহারের মাধ্যমে আলোচনায় এসেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এর আগে ভারতে একটি ব্রিজের থামে আইএসের প্রশংসাসূচক বার্তায় কেজরিওয়ালের মতো রাজনৈতিক নেতার সঙ্গে ধোনির নাম জুড়ে দেয়ায় বেশ আলোচিত হয়েছিলেন তিনি।
এবার নিজের নয়, স্ত্রীর কারণে সমালোচিত হলেন এমএসডি। এক নতুন ঘটনার জন্ম দিলেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিাই) নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই বিশ্বকাপের মাঠে হাজির হয়ে তিনি বিপদে ফেলে দিলেন ধোনিকে।
এবারের বিশ্বকাপে বিসিসিআইয়ের কড়া নির্দেশ ছিল, বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের পর থেকে বিশ দিন পর্যন্ত অর্থাৎ আগামী ২৬ জুনের আগে কোনো খেলোয়াড় নিজেদের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবে না। এর ব্যত্যয় ঘটলে বোর্ড ব্যবস্থা নিবে।
কিন্তু সে নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মেয়ে জিভাকে নিয়ে মাঠে উপস্থিত হচ্ছেন সাক্ষী ধোনি।
গত ৫ জুন (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা। ইনস্টাগ্রামে নিজেদের হাস্যোজ্জ্বল ছবিও আপলোড করেছেন সাক্ষী। এরপর থেকেই নিয়ম ভাঙার অভিযোগে সমালোচনায় মেতে ওথেন ক্রিকেটভক্তরা। ধোনি বলে নিয়ম মানা হবে না এমন কথাও উঠতে থাকে।
অনেকেই বলেন, স্টার ক্রিকেটার বলে যা খুশি করার অধিকার নেই ভারতের সাবেক অধিনায়কের।
তবে ধোনির পক্ষ নিয়ে কথা বলেছেন তার ভক্তরা। তার বলছেন, বিসিসিআইইয়ের কোনো নিয়ম ভাঙ্গেননি ধোনির স্ত্রী। তিনি শুধু নিজে নিজে মাঠে গিয়েছিলেন দলকে উৎসাহ দিতে। খেলোয়াড়ের পরিবারের কেউ যদি নিজেদের মতো ইংল্যান্ডে গিয়ে মাঠে খেলা উপভোগ করেন, সেক্ষেত্রে বোর্ডের কিছু করার নেই বলে মত দেন তারা।
তবে যে যাই বলুক, বিষয়টি আমলে নিয়েছে বিসিসিআই। কিপিং গ্লাভসে সেনাবাহিনীর লোগো রাখার ঘটনায় বোর্ডকে পাশে পেয়েছেন ধোনি। তবে এ ঘটনায় ধোনিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমের কয়েকটি সূত্র। সূত্রঃ স্পোর্টসউইকি
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











