স্ত্রীসহ সোমবার টিকার প্রথম ডোজ নেবেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল সোমবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নেবেন বলে জানিয়েছেন বাইডেনের প্রেস সচিব জেন প্যাসাকি। এছাড়া নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে ডোজ নেবেন।
এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকার ডোজ নেন।
যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে মহামারি করোনার বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন।
তিনি বলেন, ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিক্যাল কর্মীদের ধন্যবাদ জানাবেন।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার প্রথম স্ত্রী নিলিয়া ও শিশু কন্যাকে হারানোর ৪৮তম বার্ষিকী উপলক্ষে গির্জায় প্রার্থনা করেছেন।
১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন। তার মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যান।
ঘটনাটি ছিল তার প্রথম সিনেট নির্বাচিত হওয়ার পরপরই। সেই থেকে ৩০ বছর একাধারে সিনেট সদস্য হিসেবে ওয়াশিংটনে অফিস করেছেন বাইডেন। সূত্র : ইউএনবি
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











