স্পাইসি চিকেন বার্গার তৈরির রেসিপি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চিকেন বার্গার খেতে পছন্দ করেন নিশ্চয়ই? দোকান থেকে কিনে খেতে তো সুস্বাদুই লাগে কিন্তু তা অস্বাস্থ্যকর হওয়ার ভয়ও থাকে। তাই সবচেয়ে ভালো হয় ঘরে তৈরি করে খেতে পারলে। সেজন্য জানা থাকা চাই সঠিক রেসিপি। যারা একটু ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য স্পাইসি চিকেন বার্গার একটি মজাদার খাবার হতে পারে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে:
চিকেন কিমা- ২৫০ গ্রাম
পেঁয়াজ মিহি কুচি- আধা কাপ
গাজর গ্রেট করা- আধা কাপ
চিলি সস- ৪ টেবিল চামচ
রসুন মিহি কুচি- ১ চা চামচ
আদা মিহি কুচি- ১ চা চামচ
গোল মরিচের গুঁড়া- হাফ চা চামচ
পাপরিকা পাউডার- ১ চা চামচ
ডিম- ১টি
ডিমের কুসুম- ১ টি
বিস্কুটের গুঁড়া- প্রয়োজনমতো
তেল- ভাজার জন্য
গ্রেট করা চীজ- আধা কাপ।
বার্গার তৈরির জন্য যা লাগবে
মেয়নেজ ও টমেটো সস- সমপরিমাণ
বার্গারের বান- প্রয়োজন মতো
সবজি- পছন্দমতো
মাখন- প্রয়োজনমতো।
যেভাবে তৈরি করবেন
চিকেন কিমার সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ মিশিয়ে পছন্দমতো প্যাটির আকারে গড়ে নিন। প্যানে অল্প তেল দিয়ে মাঝারি আঁচে প্যাটি গুলো ভেজে নিন। এবার সমপরিমাণ মেয়নিজ ও সস মিশিয়ে নিন। বার্গারের বান কেটে একটি টুকরায় মাখন মাখিয়ে নিন। উপরের টুকরায় মেয়নেজ ও সসের মিশ্রণ দিন। তার উপরে লেটুস, টমেটো ইত্যাদি দিন। বার্গারের প্যাটি রাখুন। উপরে একটু চীজ দিয়ে মাখন মাখানো রুটি দিয়ে দিন। ব্যাস, তৈরি স্পাইসি চিকেন বার্গার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








