স্পিকারের সাথে মিয়া সেপ্পোর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৮:০৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করে আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তার সাথে বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো আজ বুধবার সংসদ ভবনে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তারা বাল্যবিবাহ, ইয়ুথ পার্লামেন্টারিয়ান ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, জাতিসংঘ সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে অতীতে যেমন প্রকল্প ভিত্তিক কাজ করেছে তেমনি বর্তমানেও নতুন কর্মসূচিভিত্তিক সমঝোতা চুক্তির আওতায় কাজ করে যাচ্ছে। এ ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অকুন্ঠ সমর্থন বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে।
জাতিসংঘ বাংলাদেশের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে একসাথে কাজ করতে আগ্রহী মর্মে মিয়া সেপ্পো স্পিকারকে অবহিত করেন।
স্পিকার সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, জাতীয় সংসদে বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে কাজ করার সুযোগ রয়েছে।
মিয়া সেপ্পো আগামী ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে জাতিসংঘের মহাসচিবের স্পেশাল এনভয় অন ইয়ূথ সফরের বিষয়টি স্পিকারকে জানিয়ে বলেন, তারা বাংলাদেশ জাতীয় সংসদের তরুণ সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করবেন। স্পিকার এ উদ্যোগকে স্বাগত জানান।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার