স্পেনে কুয়া থেকে শিশুর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি : সংগ্রহ করা
স্পেনের দক্ষিণাঞ্চলের একটি গভীর কুয়ো থেকে শনিবার মধ্যরাতের পর দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে শিশুটি কুপের ভেতর পড়ে যায়। খবর এএফপি’র।
শিশুটির কুপের ভেতর পড়ে যাওয়ার খবর প্রচারিত হওয়ার পর থেকে দেশবাসী চরম উৎকণ্ঠায় ছিল। তাকে উদ্ধারে অভূতপূর্ণ অভিযান চালানো হয়।
শিশুটির নাম জুলেন রোসেলো। তাকে উদ্ধারে কয়েকশ লোক রাতদিন কাজ করে।
১৩ জানুয়ারি শিশুটি ১শ’ মিটারের বেশি গভীর একটি সরু গভীর কুপে পড়ে যায়। এ সময় তার বাবা মা দুপুরের খাবার বানাচ্ছিল।
দক্ষিণাঞ্চলীয় শহর মালাগার কাছে তোতালানে এ ঘটনা ঘটে।
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আন্দালুসিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আলফোন্সো রুডরিগুয়েজ গোমেজ ডি সেলিস টুইটারে বলেন, ‘দুর্ভাগ্যবসত স্থানীয় সময় রাত ১ টা ২৫ মিনিটে উদ্ধারকর্মীরা শিশুটির কাছে পৌঁছে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টুইটারে বলেন, ‘জুলিয়ানের পরিবারের প্রতি সকল স্পেনবাসী গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তাকে জীবিত উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি।’
জুলিয়ানের বাবা মা এর আগে ২০১৭ সালে তাদের আরেক সন্তান অলিভারকে হারিয়েছেন। শিশুটির হৃদপিন্ডে সমস্যা ছিল।
এক টুইট বার্তায় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ‘জুলিয়ানের পুরো পরিবারের প্রতি গভীর সমবেদনা’ জানান।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











