ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৯:১১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

স্পেনে নতুন করে ৪,৫৯৫ জন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

স্পেনে নতুন করে ৪,৫৯৫ জন করোনা আক্রান্ত

স্পেনে নতুন করে ৪,৫৯৫ জন করোনা আক্রান্ত

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ হাজার ৫৯৫ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজার ৫৬ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

তারা জানায়, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৩০০ টা) দেশটির কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৭ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে।

টিকাদান কর্মসূচি বিষয়ে কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ইলা রোকা বলেন, ‘এ মহামারি ভাইরাস মোকাবেলায় আমাদের বিশাল আশার দিগন্ত বিভিন্ন ভ্যাকসিন নাগালে চলে এসেছে।’

তিনি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে এবং স্পেনিশ এজেন্সি অব মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসের সকল শর্ত পূরণ করলে প্রথম অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন এক মাসেরও কম সময়ের মধ্যে স্পেনে পৌঁছাবে।’