ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৪৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

স্পেনে নারীদের ফুটবল ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অ্যাথলেটিকো বিলবাও বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার নারী দলের ফুটবল ম্যাচ দেখতে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে এক অনন্য রেকর্ড প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপীয়ান ফুটবলে। বুধবার কোপা ডে লা রেইনার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি দেখতে বিলবাওয়ের সান মেমস স্টেডিয়ামে ৪৮,১২১ জন সমর্থক উপস্থিত হয়েছিলেন।

ফ্রান্সে চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবল। বিলবাওয়ে ঐতিহাসিক এই দর্শকের উপস্থিতি বিশ্বকাপের আগে নারী ফুটবলের জনপ্রিয়তারই আভাষ দিচ্ছে।

এক টুইটার বার্তায় বিলবাও লিখেছে, ‘সান মেমসে যারা এসেছে সেই সকল সমর্থকদের অভিনন্দন। নারীদের ম্যাচে আমরা ইউরোপীয়ান রেকর্ড ভঙ্গ করেছি।’

স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, ‘নারীদের ফুটবল ক্রমেই এগিয়ে যাচ্ছে। নতুন পর্যায়ে পৌঁছাতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তার সব কিছু করতে প্রস্তুত আছে স্প্যানিশ ফেডারেশন।’

চলতি মারে শুরুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্প্যানিশ নারী দলের প্রদর্শণী ম্যাচ দেখতে রেকর্ড ৯১৮০জন সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্পেন নারী দল। আগামী ৭ জুন থেকে ফ্রান্সে শুরু হওয়া এই টুর্ণামেন্টে গ্রুপ পর্বে স্পেনের প্রতিপক্ষ জার্মানী, চায়না ও দক্ষিণ আফ্রিকা।