স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার মওদুদের স্ত্রী
নোয়াখালী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান নাহিদের মাধ্যমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
হাসনা জসীমউদ্দীন মওদুদ পল্লীকবি জসীমউদ্দীনের মেয়ে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যারিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ব্যবসায়ী মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনিও একই দিনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মো. কামাল উদ্দিন পাটোয়ারী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে মোহাম্মদ শামছুদ্দোহা নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জনতার দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), ইনসানিয়াত বিপ্লব ও বাংলাদেশ রিপাবলিকান পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও মাঠে রয়েছেন। পাশাপাশি চারজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
এদিক নিজের ফেসবুক পোস্টে হাসনা জসীমউদ্দীন মওদুদ লেখেন, নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং তিনি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এ এলাকার মানুষের সেবা করেছেন। আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে তিনি নিজ বাড়ি হারিয়েছেন বলেও অভিযোগ করেন।
তিনি আরও লেখেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দলীয় মনোনয়নপত্র ছাড়া দলীয়ভাবে মনোনয়ন গ্রহণ করা হবে না। এতে তিনি হতাশ হন এবং বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এ সময় তিনি এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এদিকে রফিকুল ইসলাম নামে কোম্পানীগঞ্জ উপজেলার এক স্থানীয় বাসিন্দা বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়াটা রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছি। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং এলাকায় দলীয় শক্তি দুর্বল হতে পারে। আমরা আশা করব, প্রার্থীগণ পারস্পরিক বৈরিতা না বাড়িয়ে মানুষের সমস্যার প্রতি মনোযোগ দেবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নোয়াখালী-৫ আসনে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৫ জন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











