‘স্বপ্ন’র ছোঁয়ায় আত্মনির্ভরশীল গ্রামীণ নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
‘স্বপ্ন’র ছোঁয়ায় আত্মনির্ভরশীল গ্রামীণ নারী
কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার মাটিকাটা ইউনিয়নের আলেয়া বেগম। হঠাৎ করেই আলেয়া বেগমের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। দেখেন জীবনের সবচেয়ে কালো দিক, যখন তার স্বামী তালাক দিয়ে ফেলে চলে যায়। আলোয়া বেগমের কোলে তখন মাত্র ছয় মাসের সন্তান। তালাকের পর তার র্ঠিকানা হয় বাবার ঘরে। সেখানে এক ছোট অন্ধকার রুমে ঠাঁই হয় মা আর সন্তানের।
আলেয়া বলেন, তখন আমার জীবনে খুব দু:সময়। আমার কোন শিক্ষা ছিলনা। ছিলনা কোন অর্থ যা দিয়ে আমি আমার মা-বাবা আর সন্তানকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমি এই দুর্ভোগ কাটিয়ে উঠেছি। আর তা সম্ভব হয়েছে সরকারের ‘উৎপাদনশীল সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন (স্বপ্ন)’ প্রকল্পের কারণে।
স্বামীর কাছ থেকে কালাকের পর এক সময় সময় আলেয়া গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু তার নিজের বাচ্চাকে দেখাশোনা করার জন্য তাকে কাজ ফেলে মাঝে মাঝে বাড়ি ফিরে আসতে হত। তাই অনেকেই তাকে কাজে রাখার বিষয়ে আগ্রহী ছিলনা।
তিনি বলেন, সে সময় আমার দিনগুলো কাটছিল চরম অনিশ্চয়তায়। আমি এবং আমার সন্তানের কোন ভবিষ্যত দেখছিলাম না। যাই হোক একসময় আমি আলোর দেখা পাই। এক দুপুরবেলা আমি কাজ করছিলাম। সে সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মাইকে এক ঘোষণা শুনতে পাই। সেখানে বলছিল ‘স্বপ্নের’ পক্ষ হতে গরীব নারীদের জন্য কাজের ব্যবস্থা করা হচ্ছে। সৌভাগ্যবশত লটারীর মাধ্যমে আমি ‘স্বপ্ন’ প্রকল্পে একজন বেনিফিশিয়ারী হিসেবে ভর্তি হই।
মূলত এরপর থেকে আলেয়ার ভাগ্য ফিরতে থাকে এবং কাজের মাধ্যমে তার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিদিন আয় হওয়া শুরু করে। এ সময় তিনি তার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পান। প্রশিক্ষণ নেন ব্যবস্থাপনা, কৃষি এবং গবাদি-পশু পালনের উপর।
‘স্বপ্নের’ আট-নয় জনের একেকটি গ্রুপ করা হয়। তেমন এক গ্রুপের সদস্য হয় আলেয়া। তারা সবাই মিলে ‘রোটেটিং সেভিংস এন্ড ক্রেডিট এসোসিয়েশনে’ টাকা জমান।
নিজের কর্মদক্ষতা এবং এসোসিয়েশনে গ্রুপের সদস্যদের জমানো অর্থ দিয়ে আলেয়া একটি খাবারের দোকান খোলেন। এসময় তার মূলধন ছিল ১০,০০০ (দশ হাজার) টাকা। স্থানীয়রা তার খাবার পছন্দ করেন। কয়েক মাসের মধ্যে তার দোকানের মূলধন দাঁড়ায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা।
তিনি সকালে ‘স্বপ্ন’তে কাজ করতেন এবং বিকেলে তার নিজের দোকান চালাতেন। আঠার মাস পর যখন তার কাজের চুক্তি শেষ হয় তখন তার জমানো অর্থের পরিমান দাঁড়ায় ২২,৫০০ (বাইশ হাজার পাঁচশ) টাকা। এই টাকাসহ স্থানীয় এক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে তার প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, যাতে করে ব্যবসার পরিধি বাড়ানো যায়।
আজ আলেয়া একটি রেস্টুরেন্ট চালায় যেখানে খুব সুস্বাদু খাবার রান্না হয় তারই তত্ত্ববধানে। মাত্র দেড় বছরে তার ব্যবসা ভালো সুনাম কুড়ায় এবং তার মূলধনের পরিমান দাঁড়ায় চার লাখ টাকা।
তিনি বলেন, এখন আমি ভালোভাবে চলছি। আমার ছেলেও ভালো স্কুলে পড়ছে।
আলেয়ার মত সাতক্ষীরা এবং কুড়িগ্রাম জেলার ৮,৯২৮ জন গরীব নারীকে এই ‘স্বপ্ন’ প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। এই দুটি জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর, সরকার ‘স্বপ্নের’ কার্যক্রম লালমনিরহাট, গাইবন্ধা এবং জামালপুর জেলায় শুরু করে।
‘স্বপ্ন’ এর জাতীয় প্রকল্প পরিচালক কাজল চ্যাটার্জী বলেন, স্বপ্ন হচ্ছে একটি সামাজিক স্থানান্তর ভিত্তিক গ্র্যাজুয়েশন মডেল প্রকল্প যা অতি দরিদ্র গ্রামীণ নারী প্রধানত তালাকপ্রাপ্ত, বিধাব, স্বামী পরিত্যক্তা অথবা প্রতিবন্ধী স্বামীর স্ত্রীদের জন্য।
তিনি বলেন, ‘প্রকল্পের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে ১৮-মাস নির্দিষ্ট চুক্তিভিত্তিক পাবলিক ওয়ার্কস, জীবন ও জীবিকার প্রয়োজনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করা।’
কাজল চ্যাটার্জি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পটি এপ্রিল ২০১৫ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলমান। এতে সহযোগতা করছে ইউএনডিপি, মারিকো ইন্টারন্যাশনাল এবং বিএসআরএম।
সূত্র: বাসস
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

