ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৪:১৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

স্বর্ণালংকার-টাকা চুরি, মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার

এক নারীর স্বর্ণালংকার ও টাকা চুরি এবং মারধরের মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে মারধর, স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন উপজেলার টরকী গ্রামের রেহানা বেগম নামে এক নারী।

মামলার বাদী রেহানা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেন ফয়সাল মৃধা। এরপর ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার ছয়জন আসামির মধ্যে ফয়সাল প্রধান আসামি। তবে রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। ‘