ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১০:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

স্বর্ণের দাম আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ৭ এপ্রিল ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে আরও এক ধাপ বেড়েছে স্বর্ণের দাম। এখন থেকে প্রতি ভরির দর পড়বে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (৭ এপ্রিল) থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছে।

এর আগে গত ২১ মার্চ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। সে সময় দর নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৩ হাজার ৩১২ টাকা ঠিক করা। তাছাড়া সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম ধার্য করা হয় ৭৭ হাজার ৭৯৯ টাকা। ২২ মার্চ থেকে তা কার্যকর হয়।