ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৫২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল বার্সেলোনা ও লা লিগা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদান করা বীরসন্তানদের। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শুভেচ্ছা বার্তায় ভাসছে বাঙালিরা।

বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। দিনটি উপলক্ষে বার্সেলোনা তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশে তাদের সমর্থকদের।

ফেসবুক পোস্টে মেসি-সুয়ারেজদের উল্লাসে থাকা ছবির পিছনে লাল সবুজের বাংলাদেশের পতাকা রেখে লিখেছে, শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশে আমাদের সকল ভক্তদের।

এছাড়া স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাম পাশে স্বাধীনতা দিবস আর ডান পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকার ছবি পোস্ট করে লা লিগা।

ছবির ক্যাপশনে তারা বাংলায় লিখেছে, ‘লা লিগা এর তরফ থেকে, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’

-জেডসি