স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগল ডুডলে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৬ মার্চ ২০২১ শুক্রবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগল ডুডলে বাংলাদেশ
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল।
আজ শুক্রবার গুগলের সার্চ আইকনে গেলেই দেখা যাবে নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে গুগলের লোগোও লাল-সবুজ।
বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, জাতীয় উৎসব, বিশিষ্ট কোনো মানুষের জন্মদিন উপলক্ষে গুগল বরাবরই ডুডল প্রকাশ করে আসছে। এবারের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।
গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ডুডল। এতে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত বিভিন্ন তথ্য ও খবর।
উল্লেখ্য, বিভিন্ন দিবস, বিখ্যাতদের জন্মদিন কিংবা নানান আয়োজনে গুগলের লোগো পরিবর্তন এখন অনেকটাই নিয়মে দাঁড়িয়েছে। এসব দিনকে উপলক্ষ করে নিজেদের লোগোতে পরিবর্তন আনে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন। এই বিশেষ দিনের লোগোকে বলা হয় ‘গুগল ডুডল’। ইতিমধ্যে গুগলের শতাধিক দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে ও প্রতি বছর করে যাচ্ছে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত


