স্বামীর দেয়া আগুনে দগ্ধ সোনিয়ার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪৪ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া খাতুন (২৪) মারা গেছেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
বুধবার (৭ মার্চ) ভোর রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনিয়া এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং একই থানার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
গতকাল মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান স্বামী জাহাঙ্গীর হোসেন। সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে দরিদ্র পরিবারটির হাসপাতালে নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্যও ছিল না। পরে থানার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স এনে তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর মা নুরুন্নাহার খাতুন বাদী হয়ে জামাই জাহাঙ্গীর হোসেনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামি জাহাঙ্গীরকে গ্রেফতারে অভিযান চলছে।
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



