স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেলিনার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি স্বামী পিটার হাগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। মুম্বাইয়ের আন্ধেরি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে করা এই মামলায় তিনি ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি আর্থিক ক্ষতি এবং সম্পত্তির ক্ষতির জন্যও অতিরিক্ত অর্থ দাবি করেছেন তিনি।
অস্ট্রিয়ার নাগরিক পিটার হাগের বিরুদ্ধে সেলিনার অভিযোগ, তিনি তাঁকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে এ বিষয়ে এখনো পিটার হাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক আরেক আইনি লড়াই
মামলাটি করার ঠিক এক মাস আগেই সেলিনা দিল্লির একটি আদালতে আরেকটি আবেদন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁর ভাই অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘অবৈধভাবে আটকে রাখা হয়েছে’। সেলিনার দাবি, ২০১৬ সাল থেকে ইউএইতে বসবাস করা তাঁর ভাইয়ের বর্তমান অবস্থা নিয়ে পরিবারকে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
দিল্লি আদালত সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে পরিবার তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ব্যক্তিগত জীবনে একাধিক ট্র্যাজেডি
সেলিনা জেটলি ২০১১ সালে অস্ট্রিয়ায় পিটার হাগকে বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের প্রথম যমজ পুত্র সন্তান জন্ম নেয়। এরপর ২০১৭ সালে আরও এক জোড়া যমজ সন্তানের জন্ম হলেও দুঃখজনকভাবে তাদের একজন জন্মগত হৃদ্রোগে মারা যায়। বর্তমানে সেলিনার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ










