ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১১:৩৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে মারা গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে তার স্ত্রী কোহিনুর বেগমও (৪৫) মারা গেছেন। রোববার সাড়ে ৭টায় পৌরসভার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহজাহান আলী (৬৫) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের মরহুম অ্যাডভোকেট নোয়াব আলীর বড় ছেলে মো. শাহজাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে কিছু সময়ের মধ্যে স্ত্রী কোহিনুর বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী-স্ত্রী দুজনের শোক সংবাদটি ছড়িয়ে পড়ে।

শাহজাহান আলীর শ্যালক জাবেদ হোসেন জানান, দুলাভাইয়ের (শাহজাহান) মৃত্যুর খবর পাওয়ার পর আমার বোন শোকে অসুস্থ হয়ে পড়েন। এর পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান।