ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৪২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ড যাচ্ছেন রওশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১০ জুলাই) থাইল্যান্ডে যাবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দুপুর পৌনে ২টায় TG-322 বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি। বিরোধীদলীয় নেতা দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

বিরোধীদলীয় নেতার সাথে সফর সঙ্গী হবেন তার পুত্র জনাব রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধু মাহিমা এরশাদ।