ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৮:১৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

স্বাস্থ্য পরীক্ষায় খালেদা জিয়ার বাসায় চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বুধবার (১৬ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যায় চিকিৎসক দল।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য ডা. এফ এম সিদ্দিক, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন উনার বাসায় যান। আজও সেই রকম উনার বাসায় গেছেন। তিনি আগের মতো আছেন। নতুন করে উনার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ নেই।

প্রসঙ্গত, বুধবার রাতে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি আগের মতোই আছেন। আগের যেসব অসুস্থতা ছিল, সেগুলো এখনও আছে। নতুন করে কোনো উদ্বেগ নেই তার শারীরিক অবস্থা নিয়ে।