ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিআরও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিআরও করোনায় আক্রান্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিআরও করোনায় আক্রান্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত তিন-চারদিন ধরেই মাইদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। রোববার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভের বিষয়টি তাকে জানানো হয়।

বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত সচিবালয়ে অফিস করার পাশাপাশি তাকে বাইরেও মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হলেন।