স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব অনেক বেশি : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব অনেক বেশি। যা কমাতে হবে। এছাড়া এ খাতে যোগ্য লোককে যোগ্য স্থান দিতে হবে। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই অভিযোগ করেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কারের অনেকগুলোই স্বাস্থ্য সেবার মাধ্যমে অর্জিত হয়েছে। যেমন- ভ্যাকসিন হিরো, সাউথ সাউথ ইত্যাদি। স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্য খাতের অনেক অর্জন আমরা চোখে দেখি না।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো।’
জাহিদ মালেক বলেন, যেখানে আমরা অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না, এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এটা দেখা দেবে সেখানেই আইনের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল, আমরা সেখানে পদক্ষেপ নেয়ার জন্য বলেছি।
তিনি আরও বলেন, দেড় বছর ধরে মন্ত্রী। দুর্ভাগ্য বলতে পারেন- এর অর্ধেক ডেঙ্গু মোকাবিলায় গেছে, বাকি অর্ধেক করোনায় যাচ্ছে। করোনা মোকাবিলায় আমরা সফল। পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যুহার।
মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতের যেখানেই অন্যায় হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সেবার জন্য নজরদারি করতে হবে। স্বাস্থ্যখাতে সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রভাব রয়েছে, সেগুলো কমাতে হবে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







