স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের। এ বিষয়ে চিন্তাভাবনা নেই। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার দুপুরে রাজধানীর বিসিপিএস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মেনেই পর্যটন কেন্দ্রে ভ্রমণ, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
ইউরোপ থেকে আসা করোনার নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণেই আছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনার নতুন স্ট্রেইন নিয়ে গবেষণা করছেন। এ পর্যন্ত দশ জনকে শনাক্ত করা হয়েছে। তারা ইউরোপ থেকে আগত। তবে সেই স্ট্রেইনগুলো ছড়ায়নি, নিয়ন্ত্রণে আছে।
জাহিদ মালেক বলেন, তাদের পর্যবেক্ষণ করতে আলাদা রাখা হয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে। হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ মানুষ চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণে গেছেন। এক কোটির বেশি মানুষ বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। করোনা নিয়ন্ত্রণে রাখতে হলে এর উৎপত্তিতেও নজর দিতে হবে।
মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, টিকা নিলেই করোনা মুক্ত হয়ে যাবেন না। খুব বেড়ে গেলে তখন নিয়ন্ত্রণে আনা যাবে না। চিকিৎসার জন্য আমাদের খুব বেশি বেড নেই। এমনকি কোনো দেশেরই নেই।
জাহিদ মালেক বলেন, আমরা অনেক ভাগ্যবান যে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে পারছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে পারলে বাংলাদেশকে জানা সম্ভব।
তিনি আরও বলেন, স্বাধীনতার তিন বছরের মধ্যে একটি সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তবে যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তার কন্যা শেখ হাসিনার ওপর বোমা হামলা করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, স্বাস্থ্য খাতে বর্তমানে বছরে খরচ হচ্ছে ৩৯ হাজার কোটি টাকা। এই থেকে বুঝা যায় কিভাবে স্বাস্থ্য খাত এগিয়ে গেছে।
এ সময় তিনি এই টাকা যথাযথভাবে খরচ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশের জন্ম হতো না। তার আদর্শ লালন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।
এ সময় স্বাস্থ্যের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



