স্বাস্থ্যবিধি মেনে উহানের স্কুলে ফিরেছে লাখ লাখ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ডিসেম্বরের শেষদিকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় দেশটির সরকার। দীর্ঘ ৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার।
এদিন শহরটির ১০ লাখ শিক্ষার্থী মুখে মাস্ক পরে ক্লাসে অংশ নেয় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
গত মে মাসে উহানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো আংশিক পরিসরে খোলা হয়। এবার তাতে যোগ করা হয়েছে প্রাথমিক, কিন্ডারগার্টেনসহ সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।
ভিড় এড়ানোর সতর্কতা সত্ত্বেও রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা যায় সকল সরকারী স্কুলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাজার হাজার শিক্ষার্থী চীনের জাতীয় পতাকা প্রদর্শন করছে।
শহর কর্তৃপক্ষ গত সপ্তাহে বলেছিল, নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তারা স্কুল কার্যক্রম আবার অনলাইনে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।
স্কুল খোলার নির্দেশনায় শিক্ষার্থীদের স্কুলে মাস্ক পরতে বলা হয়েছে এবং যথাসম্ভব গণপরিবহন ,বাস ও ট্রেন এড়িয়ে চলতে বলা হয়েছে।
নতুন করে সংক্রমণের ঝুঁকি এড়াতে স্কুলে মহড়া ও প্রশিক্ষণ সেশন পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। জানুয়ারির শেষ দিক থেকে কড়া লকডাউন সত্ত্বেও সরকারি হিসাবে করোনায় চীনে মৃত ৪ হাজার ৬০০ জনের মধ্যে ৮০ শতাংশই মারা গেছে উহানে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











