ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১০:৩১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

স্বাস্থ্যবিধি মেনে ৪ থেকে ১৭ অক্টোবর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২০ আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।ওই সময়ে করোনা ভাইরাস কোভিড-১৯ এর জন্য স্বাস্থ্য বিধি মেনে ভিটামিন 'এ' ক্যাপসুল ৫ বছরের নীচে শিশুদের খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ক্যাম্পেইনের সার্বিক বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুই সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ কোটি ৯৩ লাখ। ক্যাপসুল খাওয়ানোর জন্য সর্বমোট কেন্দ্র ১ লাখ ২০ হাজার, স্বাস্থ্যসেবী প্রায় ২ লাখ ৪০ হাজার এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ৪০ হাজার।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ প্রেক্ষাপটে অভিভাবকরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে আসবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন উদযাপন করা হবে।

তিনি বলেন, আশা করি কোনও শিশু টিকা খাওয়া থেকে বাদ পড়বে না, বাদ পড়লেও তাদের পরে খাওয়ানো হবে। তবে কোনও শিশু অসুস্থ থাকলে ক্যাপসুল খাওয়ানো যাবে না, পরে শিশু সুস্থ হলে ক্যাপসুল খাওয়াতে পারবেন।

-জেডসি