ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

‘স্মার্ট’ খেলোয়াড় তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়তে চায়। এজন্য স্মার্ট খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানটি চলছে।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা যত বেশি হবে শিক্ষার্থীদের মেধা ও মনন তত উন্নত হবে। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে খেলাধুলার দিকে জোর দিয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আমার দাদাও খেলতেন ফুটবল, আমার ছোট ভাই কামাল, সে তো বহুমুখী প্রতিভার অধিকারী ছিল। কামাল একাধারে ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আবাহনী ক্রীড়াচক্র সে নিজেই গঠন করে এবং সেভাবেই আমাদের যুব সমাজকে খেলাধুলায় প্রতি সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিল। সাংস্কৃতিক দিক দিয়ে সে অনেক উন্নত ছিল। এছাড়া উপস্থিত বিভিন্ন নাটকেও তার পারদর্শিতা ছিল।

সরকারপ্রধান বলেন, আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মাধ্যমে সে যুব সমাজের জন্য আধুনিক ফুটবল খেলার প্রবর্তন করে এবং আমাদের শিশু-কিশোর যুব সমাজ সকলেই খেলার প্রতি যেন বেশি উৎসাহী হয় সেজন্য সে বিশেষ নজর দিয়েছিল। সে ফুটবল ক্রিকেট হকিসহ বিভিন্ন খেলার সূচনা করেছিল এবং সে নিজেও সেগুলো খেলত।